ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ৯শ’ পিস ট্যাপেন্টাডলসহ হেলাল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ওই ইউনিয়নের কচুবাড়ি হাটপাড়া এলাকায় মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম ওই মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় তার ঘর থেকে ৯শ’ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ। গ্রেফতারকৃত হেলাল মিয়া ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে ভুল্লী থানায় মামলা প্রক্রিয়াধীন।