Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

BN DESK
10 October 2025, 07:37 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও রোড স্টেশনে কাজীপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আজাদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলা-বান্দা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজাদ রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পিছন দিক থেকে ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজাদ সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট মিলনপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। পারিবারিক কলহের কারণে তার মা কিছুদিন ধরে বাবার বাড়ি মোহাম্মদপুর ইউনিয়নে বসবাস করছেন।

আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে কাউকে কিছু না জানিয়ে আজাদ বাড়ি থেকে বের হয়ে কাজীপাড়া এলাকায় ঘুরতে যায়। ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান বলেন, ট্রেনে কাটা পড়ে একজন কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি রেলওয়ে পুলিশের অধীনে, তারা বিষয়টি দেখছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার