Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে টয়লেট থেকে নিখোঁজ গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার

BN DESK
10 October 2025, 04:00 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে টয়লেট থেকে নিখোঁজ গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৭দিন পর রিমু আকতার (২২) নামে এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়ির টয়লেট থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। রিমু উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষিন্দর হাট এলাকার দেলওয়ার হোসেনের স্ত্রী।

ওই গৃহবধূর বাবা ইকরামুল হক জানান, নিহত রিমু ৫ মাসের অন্ত:সত্ত্বা ছিল। গত ৭ দিন ধরে তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। তার স্বামী দেলওয়ার হোসেনের কাছে তার খোঁজখবর জানতে চাইলে সে নানাভাবে ছলচাতুরি করতে থাকে।

পরে পুলিশের কাছে অভিযোগ করেছি। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে দেলওয়ার রিমুকে হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য মতে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ঝালাই মেকানিকের বাড়ির টয়লেট থেকে রিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের রহস্য উন্মোচনে কাজ চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে টয়লেট থেকে নিখোঁজ গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার