Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে নারী মাদক ব্যবসায়ী আটক

BN DESK
01 September 2026, 05:57 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে নারী মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী সাধনা রানীকে রুহিয়া থানার পুলিশ আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে ১৩ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনগণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

সাধনা রাণীর বিরুদ্ধে মাদকসহ অন্যান্য অবৈধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে। আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক সাধনা রাণী ঠাকুরগাঁও সদরের রুহিয়া পশ্চিম ইউনিয়নের এমপি মোড় এলাকার বাসিন্দা সামিকেল দাসের স্ত্রী।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল কাদের বলেন, সাধনা রাণী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অবৈধ কর্মকান্ডে লিপ্ত ছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে নারী মাদক ব্যবসায়ী আটক

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার