Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
01 September 2026, 06:01 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুন (৩) ও আয়েশা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা আয়েশা আক্তার হলেন ওই গ্রামের আহসানের মেয়ে এবং জান্নাতুন জাহিদ হাসানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান।

জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল আয়েশা ও জান্নাতুন। একপর্যায়ে তারা বাড়ি থেকে বের হয়ে পাশের একটি পুকুরের ধারে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলের দিকে এলাকাবাসী ওই পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।

এসময় গ্রামবাসী ও স্বজনরা দ্রুত পুকুর থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ওসি সরোয়ারে আলম খান আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার