Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
24 March 2024, 10:49 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (২৪ মার্চ) এ ঘটনায় সদর থানার এসআই (নি.) মো. আল-আমিন সরকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ভোর রাতে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচার খবরে পুলিশ অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে মহল্লার মো. তহিদুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (২১), পার্শ্ববর্তী আশ্রমপাড়া মহল্লার মো. মনিরুল ইসলামের ছেলে মো. মুরাদ ওরফে তাসিন (২০) ও পঞ্চগড় জেলার তিতোপাড়া গ্রামের মৃত মঞ্জুর ছেলে মো. মারুফকে (১৯) গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ২১পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ রোববার (২৪ মার্চ) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 24 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার