Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের আত্মহত্যা

BN DESK
11 March 2026, 01:48 AM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গীতে দুই যুবক ও এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত থেকে থেকে  মঙ্গলবারের মধ্যে পৃথক এসব ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর উত্তর গ্রামের মহেন চন্দ্র রায় (৪১) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার সকালে পরিবারের সদস্যরা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে গেলে তিনি ঘরের ভেতরে স্ত্রীর ব্যবহৃত শাড়ি দিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিচে নামালেও ততক্ষণে তিনি মারা যান। 

অন্যদিকে বালিয়াডাঙ্গী উপজেলার কোরিয়া কলন্দা গ্রামের মুক্তারুল ইসলাম (২৫) ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের সদস্যরা জানান, বিয়ের বিষয় নিয়ে পরিবারের সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার দেওগাঁও গ্রামে বৈশাখী বালা (৬৬) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। গতকার মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, পৃথক তিনটি ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ঠাকুরগাঁও
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের আত্মহত্যা

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার