Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা

BN DESK
03 September 2026, 03:18 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:  ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ও দিবাগত রাতে উপজেলার ইসলামনগর ও নিশ্চিন্তপুর এলাকায় এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন- নিশ্চিন্তপুর এলাকার আব্দুল্লাহ আল মামুন (৩২) এবং ইসলামনগর খানকা শরীফ এলাকার শাকিলা আক্তার (২৯)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় নিজ শয়নকক্ষ থেকে আব্দুল্লাহ আল মামুনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মামুন ওই এলাকার হোমিও চিকিৎসক আব্দুল মোতালেবের ছেলে। স্বজনদের দাবি, মামুন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে বিবাদে জড়াতেন। বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়।

একই দিন দিবাগত রাতে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ইসলামনগর খানকা শরীফ এলাকায় শাকিলা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার হুমায়ুন সরকারের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, শাকিলা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। গতকাল রোববার রাতে খড়ি রাখার ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার ৯ বছর বয়সী শিশু। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিক তদন্তে দুটি ঘটনাই আত্মহত্যা বলে প্রতীয়মান হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার