Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

BN DESK
05 September 2026, 08:42 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক দু’টি দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে এক শিশু এবং চলন্ত মাহেন্দ্র ট্রাক্টর থেকে ছিটকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গত শুক্রবার জেলার রুহিয়া ও সদর থানা এলাকায় এ দুর্ঘটনা দু’টি ঘটে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরতহাল শেষে লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার (২৪ মে) দুপুর পৌনে ১টার দিকে রুহিয়া থানার আরাজি দক্ষিণ বাটিনা (বোনিয়াপাড়া) গ্রামের মো. শামীম আলীর ছেলে সাইফুল ইসলাম (১২) বন্ধুদের সাথে বাড়ির অদূরে ঢোলারহাট গোল্লাল বাবুর পুকুরে গোসল করতে নামে। সাইফুল সাঁতার না জানার কারণে একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে বন্ধুরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুলের পরিবার জানায়, তার মা-বাবা দু’জনই জীবিকার তাগিদে গাজীপুরে পোশাক কারখানায় চাকরি করেন। এ ঘটনায় রুহিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অপরদিকে একইদিন বিকেলে সদর উপজেলার শিবগঞ্জ-ফেরসাডাঙ্গী সড়কের শারালী গ্রামের দুন্দুর মোড় এলাকায় চলন্ত মাহেন্দ্র ট্রাক্টর থেকে ছিটকে পড়ে রিপন (২২) নামের এক চালকের সহকারীর (হেলপার) মৃত্যু হয়েছে। নিহত রিপন উপজেলার শিবগঞ্জ পূর্ব পারপুগী গ্রামের মো. নুর আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রিপনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রুহিয়া ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দু’টি ঘটনাই অসাবধানতাবশত দুর্ঘটনা হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দু’টি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার