Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

BN DESK
10 October 2025, 01:57 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ঢাকদহ গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনরঞ্জন (৩২) ওই এলাকার মৃত ধীরেন রায়ের ছেলে।

তার স্বজনরা জানায়, এদিন দুপুরে গরুকে গোসল করানোর সময় বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনরঞ্জন মাটিতে পড়ে যায়। এসময় বাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উপজেলা রাণীশংকৈল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মনরঞ্জনকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু নাঈম মাহামুদ হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার