Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালক নিহত

BN DESK
03 September 2026, 05:07 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে অটোরিকশা চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (৩৮) নামের এক অটোচালক নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার ফকদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন সদর উপজেলার ছিট চিলারং এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং পাশাপাশি মেকানিকের কাজও করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে নিজ বাড়িতে অটোরিকশা চার্জে দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন বাবুল হোসেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনাটি জানার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালক নিহত

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার