Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ভুট্টার আবাদ বেড়েছে বাম্পার ফলনের আশা কৃষকের

BN DESK
03 September 2026, 03:06 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভুট্টা ব্যাপকভাবে চাষ শুরু হয়েছে। দাম ভাল পাওয়ায় ভুট্টা চাষে ঝুকছে কৃষকেরা। ইতোমধ্যে গাছগুলোতে ফুল ও মোচা আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস।

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলাসহ সদর উপজেলার নারগুন, মোহাম্মদপুর, চিলারং, বেগুনবাড়ী, সালন্দর, রাণীশংকৈল উপজেলার ধর্মগড়, কাশিপুর, হরিপুরের তালতলা, চৌরঙ্গী, ডাঙ্গীপাড়া, বীরগড়ে রবি মৌসুমের ভুট্টার মাঠ ঘুরে দেখা যায়, সবুজে ছেয়ে গেছে জমিগুলো।

ক্ষেতে প্রায় প্রতিটি গাছে ফুল ও মোচা এসেছে। কিছু কিছু গাছে মোচা পরিপক্ক হতে শুরু করেছে। অল্প কিছুদিনের মধ্যে এসব ভুট্টা কাটার উপযোগী হয়ে উঠবে। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর পোকাতি গ্রামের কৃষক মো. মনোয়ার হোসেন রবিন জানান, এ বছর বিভিন্ন কারণে খরচ একটু বেশি হওয়ায় কেজিপ্রতি দাম বেশি পেলে কৃষকরা লাভবান হতে পারে।

সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাটের ভুট্টা ব্যবসায়ী দুলাল জানান, কাজী ফার্মসের ফিড মিলে শুধুমাত্র ব্যবসায়ীদের কাছ থেকে ভুট্টা ক্রয় করা হয়। কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় চলতি বছর রবি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৩৮০ হেক্টর জমিতে। এতে হেক্টরপ্রতি ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ দশমিক ১ টন।

উৎপাদন ৫ লাখ ৫৬ হাজার ৮৩০ মেট্রিক টন। আবহাওয়া অনূকুলে ও পোকার আক্রমণ রোধ করা গেলে ভালো ফলনের আশা কৃষি বিভাগের। এদিকে, এখন পর্যন্ত ৪৬ হাজার ৮৯৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে বলে জানান কর্মকর্তারা, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাজেদুল ইসলাম জানান, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলাতেই ভুট্টা আবাদ বেড়েছে। চাষিরা বিভিন্ন জাতের আগাম হাইব্রীড জাতের ভুট্টা চাষ করেছেন। কৃষি বিভাগ থেকে যাবতীয় পরামর্শ ও সেবা প্রদান করা হয়েছে। এ বছরও ভুট্টার বাম্পার ফলন হয়ে কৃষকেরা ন্যায্য মূল্য পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ভুট্টার আবাদ বেড়েছে বাম্পার ফলনের আশা কৃষকের

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার