Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

BN DESK
17 March 2024, 06:54 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (১৭ মার্চ) সদর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানসমূহকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

জানা যায়, সদর উপজেলার ভুল্লী বাজারের আরিফ স্টোরকে ৩ হাজার, একই এলাকার নিউ কেয়ার হোমিও হলকে ২ হাজার এবং বাজারের মৌচাক হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ওইদিন সদর উপজেলার বিভিন্নস্থানে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বা সেবা বিক্রি না করা, ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বিক্রি না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

B
BN DESK | 17 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার