Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

BN DESK
09 October 2025, 01:49 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। গতকাল রোববার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, ঠাকুরগাঁও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মির্জা পাম্পের পেছনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্শ্ববর্তী গড়েয়া রোডের কালিতলা বাজার এলাকায় গাঁজা সেবনের দায়ে সদর উপজেলার একটিয়া বাড়ি গুচ্ছগ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে মো: জাহিদ হাসানকে (৭১)  আটক করা হয়।

ইয়াবা সেবনের দায়ে পূর্ব গোয়ালপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে মো: শাহিনুল ইসলাম (৪৫) এবং ট্যাপেন্টাডল সেবনের দায়ে সরকারপাড়া মহল্লার মৃত পশির উদ্দীনের ছেলে মো: আকতারকে (৪২) আটক করা হয়। পরবর্তীতে জাহিদ হাসানকে ৭ দিনের জেল ও ১শ’ টাকা জরিমানা, শাহিনুল ইসলামকে ২১ দিনের জেল ও ২শ’ টাকা জরিমানা এবং আকতারকে ১৫ দিনের জেল ও ১শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার