Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

BN DESK
10 October 2025, 12:10 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় ১৬১ পিস ইয়াবাসহ মো. মনিরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি টিম তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথের নেতৃত্বে একটি টিম রোড নাজ সিনেমা হল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের মৃত আজমত আলীর ছেলে মো. মনিরুল ইসলামকে গ্রেফতারসহ ঘরের ভেতর থেকে ১৬১ পিস ইয়াসা উদ্ধার করা হয়।

ওইদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার