Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার ৩

BN DESK
10 October 2025, 01:53 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ইএসডিও প্রধান কার্যালয় ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর আইসিভিজিডি প্রকল্প পরিচালক এসএম আরশাদ ইমামের পরিদর্শন। গতকাল শনিবার বিকেলে মহিলা বিষয়ক অধিদপ্তরের আইসিভিজিডি দ্বিতীয় পর্যায় প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম আরশাদ ইমাম ইএসডিও’র প্রধান কার্যালয় এবং লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঠাকুরগাঁও-এর উপ-পরিচালক এবং ইএসডিও আইসিভিজিডি-২ প্রকল্পের ফোকাল পার্সন মো. শামসুল হক মৃধা। এসএম আরশাদ ইমাম ইএসডিওর বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি পরিদর্শন করেন এবং সংস্থাটির সমাজ উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

তিনি ইএসডিওর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং আইসিভিজিডি প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়নে সংস্থাটির উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ইএসডিও বর্তমানে ঢাকা বিভাগের ১২টি জেলায় আইসিভিজিডি-২ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে নারীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে ইএসডিও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার ৩

B
BN DESK | 03 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার