Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
19 February 2024, 08:55 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ভগদগাজী বাজারে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. দেলাবর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ঠাকুরগাঁও সদর থানার এসআই (নি.) মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে  সদর উপজেলার শিবগঞ্জ থেকে নেকমরদগামী মহাসড়কের ভগদগাজী বাজারে অভিযান চালিয়ে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দেলাবর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

দেলাবর সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের কসিম উদ্দীনের ছেলে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 19 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার