Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

BN DESK
07 October 2025, 06:07 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাঁচপীর কবরস্থান থেকে গতকাল রোববার আট বছরের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় লাশের বিভিন্ন অংশ নমুনা হিসেবে সংগ্রহ করে তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, সপরিবারে কাজের জন্য নারায়ণগঞ্জে যায় সুরাতুনের পরিবার। সংসার জীবনে ১৩ বছরের মাথায় নেমে আসে কলহ-বিবাদ। স্বামী মুনিরুজ্জামান প্রায় সময় টাকার জন্য চাপ দিতো সুরাতুনকে। ২০২৪ সালের ৯ আগস্ট টাকার জন্য মারপিটও করে এবং বলে ‘টাকা না দিলে তোমাকে ও তোমার ছেলেকে মেরে ফেলবো।’ কথা বলার তিনদিনের মাথায় ১৩ আগস্ট বিছানার নিচে ৪০ হাজার টাকা নিয়ে শিশুপুত্র নয়নকে শ্বারোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লার সুজন ও নিহতের বাবাসহ আটজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ চিফ জুডিসয়িাল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন সুরাতুন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং লাশের বিভিন্ন অংশের নমুনা নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন।

৩১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলু বিন রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশে আমরা লাশের নমুনা সংগ্রহ করেছি। এটি রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে। রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার