Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে লাচ্ছি খাইয়ে অটোরিকশা ও মোবাইল লুট চালক হাসপাতালে

BN DESK
10 February 2026, 11:06 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় লাচ্ছি খাইয়ে চালককে অচেতন করে অটোরিকশা ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চালক সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী কৃষ্ণ রায় (৩২) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার কৃষ্ণ রায় শহরের বাসস্ট্যান্ড মোড়ে অটোরিকশা নিয়ে অবস্থান করছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি হাজীপাড়ায় রোগী আনার কথা বলে তার অটোরিকশা ভাড়া করেন। পরে হাজীপাড়ায় পৌঁছে ওই ব্যক্তি রোগী আসতে দেরি হবে জানিয়ে হাসপাতালে রাখা দু’টি লাগেজ আনার কথা বলে আবার অটোরিকশায় ওঠেন।

পথিমধ্যে কথাবার্তার এক পর্যায়ে ওই ব্যক্তি তার সাথে থাকা দু’টি লাচ্ছির বোতল থেকে একটি নিজে পান করেন এবং অপরটি কৃষ্ণ রায়কে পান করতে দেন। লাচ্ছি পান করার কিছুক্ষণ পরই কৃষ্ণ রায় অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

সেখানে টানা দুইদিন চিকিৎসাধীন থাকার পর জ্ঞান ফিরলে তিনি দেখতে পান, তার অটোরিকশা ও মোবাইল ফোন নেই। লুট হওয়া অটোরিকশার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া লুট হওয়া মোবাইল ফোনটি ছিল জবফসর-১৩ মডেলের, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। মোবাইলটির ভেতরে ব্যবহৃত সিম নম্বর ছিল ০১৭৬৭-৮৬৮১৫৫।

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বিভিন্ন স্থানে অটোরিকশাটি খোঁজ করেও  কোনো সন্ধান পাননি। পরে পরিবার ও স্বজনদের সাথে পরামর্শ করে সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: মনির হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে লাচ্ছি খাইয়ে অটোরিকশা ও মোবাইল লুট চালক হাসপাতালে

B
BN DESK | 10 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার