Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে ৬ জন আহত

BN DESK
03 September 2026, 11:49 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে ৬ জন আহত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিয়ালের কামড়ে ৬ জন আহত হয়েছেন। এসময় গ্রামের মানুষ গোরস্থান ঘেরাও করে ৪টি শিয়াল পিটিয়ে মারে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার গেদুড়া ইউনিয়নের মেদনি সাগড় লুহাকাছি গ্রামে গোরস্থানের পাশে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- গ্রামের বাচ্চুর ছেলে আলামিন (২০), কামরুজ্জামানের মেয়ে রেজুয়া (১), আসাদুলের মেয়ে আদিয়া (৩), কামরুল স্ত্রী নাশরীন (২২), লিটনের মেয়ে  হাবিবা (২১ মাস) ও রানীশংকৈল উপজেলার এক রাজমিস্ত্রি তার নাম জানা যায়নি।

জানা যায়, বাচ্চুর বাড়ির পিছনে আম গাছের নিচে তারা সকলেই শুয়ে ছিল। এসময় পাশের গোরস্তানের জঙ্গল থেকে শিয়াল এসে তাদের কামড়ে ধরে টানতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রানীশংকৈল হাসপাতালে নিয়ে যায়। এসময় শিয়াল গোরস্থানে পালিযে যায়। পরে এলাকাবাসী গোরস্থান ঘেরাও করে ৪টি শিয়াল পিটিয়ে মারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে ৬ জন আহত

B
BN DESK | 26 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার