Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে শয়নকক্ষে মিলল যুবকের মরদেহ

BN DESK
16 May 2026, 05:13 AM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে নিজ শয়নকক্ষ থেকে রঞ্চন বর্মন(২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আরাজী চিলারং গ্রামে ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যদের দাবি, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। নিহত রঞ্চন গ্রামের কাঞ্চন বর্মনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্চন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন বিকেলে পরিবারের সদস্যরা যখন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন, তখন তিনি নিজের ঘরে অবস্থান করছিলেন। দীর্ঘসময় ঘর থেকে বের না হওয়ায় এবং ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে ছোট ভাই ঘরে প্রবেশ করে রঞ্চনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করা হলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে শয়নকক্ষে মিলল যুবকের মরদেহ

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার