Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে সিলিকা কারখানায় ডাকাতি : ডাকাত চক্রের পাঁচ সদস্যসহ গ্রেফতার ৬ 

BN DESK
01 September 2026, 06:00 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে সিলিকা কারখানায় ডাকাতি : ডাকাত চক্রের পাঁচ সদস্যসহ গ্রেফতার ৬ 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের চিলারং গ্রামে সাসটেইনেবল এনার্জি অ্যান্ড এগ্রো রিসোর্স লিমিটেড (সোর্স) নামের একটি সিলিকা উৎপাদন কারখানায় নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত ও ডাকাতি মাল কেনাবেচার সাথে জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাজেদুর রহমান মাসুদ (৪০), ঠাকুরগাঁও সদর উপজেলার ভৃল্লীর পূর্ব সুকানপুকুর গ্রামের ইউনুস আলী (৩৮), একই গ্রামের জসিম উদ্দিন (২৬), পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া সর্দারপাড়ার অতুল চন্দ্র রায় (৩৮), রফিকুল ইসলাম (৪৫) এবং মালামাল ক্রেতা আজিজুল হক (৫০)।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতচক্র ওই কারখানায় হামলা চালিয়ে ওয়েল্ডিং মেশিন, পানির পাম্প, ছয়টি ট্রান্সফরমারের তামার তার, টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে। পরে এসব তামার তার বিক্রি করা হয় পঞ্চগড়ের বোদা উপজেলার সরদারপাড়া এলাকার আজিজুল হকের কাছে।

ঘটনার পর কারখানার ম্যানেজার সুমন কুমার রায় ২৭ আগস্ট ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। মামলার পর গত বৃহস্পতিবার থেকে গত শুক্রবার দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ে অভিযান চালিয়ে পুলিশ পাঁচ ডাকাত ও মালামাল ক্রেতা আজিজুলকে গ্রেফতার করে।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নবিউল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে গত শুক্রবার বিকেলে আদালতে তোলা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এসময় লুট হওয়া ৬টি ট্রান্সফরমারের তামার তার উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে সিলিকা কারখানায় ডাকাতি : ডাকাত চক্রের পাঁচ সদস্যসহ গ্রেফতার ৬ 

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার