Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে অস্ত্র-স্ট্যাম্পসহ আটক ১

BN DESK
04 September 2026, 12:37 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে অস্ত্র-স্ট্যাম্পসহ আটক ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : সমবায় সমিতির ছদ্মবেশে দীর্ঘদিন ধরে চলছিল মাদক ও চড়াসুদের ব্যবসা। শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মুদ্রা, অস্ত্র সদৃশ লাইটার ও শত শত ব্যাঙ্ক স্ট্যাম্পসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। গত শুক্রবার ভোররাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ বাজারে ‘আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযানে আটক হন সমিতির পরিচালক মো: মুকুল (৩৮)। তিনি শীবগঞ্জ এলাকার মধ্য পারপুগী গ্রামের আইনুল মুন্সীর ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সমবায় সমিতির আড়ালে মাদক ব্যবসা ও অবৈধ অর্থ লেনদেন চলছিলো। এ বিষয়ে আগে থেকেই তথ্য ছিল সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের কাছে। পরে ক্যাম্পের ক্যাপ্টেন মো: মেহেদী হাসানের নেতৃত্বে ভোর ৪ টায় অভিযান চালানো হয়।

অভিযানে সমবায় অফিস ঘিরে ফেলে সেনাসদস্যরা। তল্লাশিতে উদ্ধার হয় স্বাক্ষরযুক্ত ৬০০টি ব¬্যাঙ্ক স্ট্যাম্প, ৪৭০ পিস ইয়াবা, ৩০টি বিদেশি কয়েন, ৬টি বিদেশি কাগুজে নোট, একটি চাইনিজ কুড়াল, একটি লাঠি ও একটি পিস্তল সদৃশ লাইটার।

জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরবর্তীতে আটক মুকুলকে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও মুদ্রাসহ ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান  বলেন, সেনাবাহিনী আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে অস্ত্র-স্ট্যাম্পসহ আটক ১

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার