Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের অভিযানে ১০টি মামলা দায়ের ৩২ হাজার টাকা জরিমানা

BN DESK
10 October 2025, 04:17 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের অভিযানে ১০টি মামলা দায়ের ৩২ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই ও আইন লঙ্ঘনের অভিযোগে ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল সোমবার দুপুরে পর থেকে শেষ বিকেল পর্যন্ত রুহিয়া চৌরাস্তা এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সেনাবাহিনীর একটি দল, সদর থানা ও রুহিয়া থানার পুলিশ অংশ নেয়। অভিযানের সময় হেলমেটবিহীন চালক, লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকা, যানবাহনের অবৈধ পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে মামলা ও জরিমানা করা হয়। জনসাধারণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতেও অভিযান চালানো হয়।

পুলিশ পরিদর্শক মোস্তাফিজর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে। আমরা সকল মোটরসাইকেল চালক ও গাড়ির বৈধ কাগজপত্র যাচাই করতেছি, তবে যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে মামলা দেওয়া হয়। স্থানীয় জনগন এই যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের অভিযানে ১০টি মামলা দায়ের ৩২ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার