Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ১২৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত

BN DESK
03 September 2026, 05:07 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে হাম রোগের সংক্রমণ। জেলায় এখন পর্যন্ত মোট ১২৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় মোট ৪ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত ৫৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫২ জন চিকিৎসা নিয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া এখন পর্যন্ত এই রোগে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৪ জনসহ এখন মোট ১০১ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি মাসের ২০ এপ্রিল থেকে জেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১০ মে পর্যন্ত জেলায় মোট ১ লাখ ৪২ হাজার ৫১১ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬৫ শতাংশ শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান জানান, জেলায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম অব্যাহত আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ১২৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার