Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

BN DESK
06 February 2024, 10:56 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার এই অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানসমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

জানা যায়, গতকাল সোমবার পীরগঞ্জ উপজেলার রেলগেট সংলগ্ন পশ্চিম চৌরাস্তা এলাকার চাঁদনী রেস্টুরেন্টকে ৩ হাজার, একই এলাকার পেটুক রেস্টুরেন্টকে ৩ হাজার এবং সুপার সমবায় মার্কেটের লুকোচুরি ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ওইদিন পীরগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বা সেবা বিক্রি না করা, ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বিক্রি না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

B
BN DESK | 06 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার