Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ৫শ’ পিস ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার ১

BN DESK
10 February 2024, 08:12 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে ৫শ’ পিস ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ৫শ’ পিস ইয়াবা, ৫০ পিস ফেনসিডিল ও ৬ বোতল বিদেশি মদসহ আমিনুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লাউথুতি বাজার এলাকায় ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আমিনুল ইসলাম গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূল্লী থানায় একটি মামলা দায়ের করে।

ভূল্লী থানার ওসি মো. দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৪লাখ ২৫হাজার টাকা। এ ঘটনায় ভূল্লী থানায় একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ৫শ’ পিস ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার ১

B
BN DESK | 10 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার