Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ৬শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

BN DESK
23 February 2024, 06:09 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে ৬শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের অভিযানে ৬শ’ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে বালিয়াডাঙ্গী থানার বড় পলাশবাড়ীর ঝিকড়া (দলুয়া) গ্রাম থেকে উল্লেখিত মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেফতার করে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, পুলিশের একটি চৌকস টিম বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিকড়া (দলুয়া) গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মো. হারুন অর রশিদের (৪০) বাড়ি থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

সে গ্রামের মো. শামসুল হকের ছেলে। এ ঘটনায় জড়িত আরেক ব্যবসায়ী মো. সামসুদ্দিনের ছেলে মো. আবু সাঈদকেও (২৪) গ্রেফতার করা হয়। উভয়ের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ৬শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

B
BN DESK | 23 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার