Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ৮শ’ পিস ট্যাপেন্টাডলস ১ গ্রেফতার

BN DESK
04 September 2026, 04:08 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে ৮শ’ পিস ট্যাপেন্টাডলস ১ গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দরে ৮শ’ পিস ট্যাপেন্টাডলসহ মো: জনি ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের সালন্দর কাজী ফার্মস লি: ফিড মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার এস আই মো: মাজেদুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস.আই মো: মাজেদুর রহমানের নেতৃত্বে একটি টিম উল্লেখিত স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জনিসহ অপর ২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় সালন্দর স্কুলপাড়া গ্রামের মো: মতিয়ার রহমানের ছেলে মো: জনি ইসলামকে (২০) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৮শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মামলায় আরও আসামি করা হয়, মো: আব্দুল আলীম (৩৭), মোছা: জেসমিন আক্তার (৩০)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ৮শ’ পিস ট্যাপেন্টাডলস ১ গ্রেফতার

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার