Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

BN DESK
11 February 2026, 11:59 PM পড়তে ১ মিনিট

রংপুর প্রতিনিধি: সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল। তিনি বলেন, আমির বেলাল উদ্দিন প্রধান একজন বয়োবৃদ্ধ মানুষ। উনি রাজনীতির পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবসার সাথে সম্পর্কিত। উনি কিছু টাকা-পয়সা নিয়ে ঢাকা থেকে আসছিলেন।

যে টাকার কথা বলা হচ্ছে, যেটা প্রশাসন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়ম কানুন মেনে সেখানে এনডোর্সমেন্ট করেই নিয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করে একটা অস্থিতিশীল পরিবেশ বা সুন্দর পরিবেশটাকে ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, প্রশাসন যেখানে (বিষয়টি) অবহিত ছিল সেখানে একটা বিশেষ বিভাগ তাকে আটক করেছে। বিভিন্নভাবে তাকে মানসিক টর্চার করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত।

হার্টের অসুস্থতার কারণে ডাক্তাররা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো এলে তার শারীরিক অবস্থা বোঝা যাবে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

B
BN DESK | 11 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার