Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে কেটলি চুরি যুবকের জেল

BN DESK
10 October 2025, 04:40 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে কেটলি চুরি যুবকের জেল

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন হৃদয় (২৫) নামে এক যুবক। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে। জেলা প্রশাসকের নেজারত ডেপুুটি কমিশনার (এনডিসি) পলাশ তালুকদার আজ রোববার (২৪ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার দুপুরে কার্যালয়ে থেকে একটি চায়ের কেটলি চুরি করে পাশের একটি ওষুধের দোকানে বিক্রি করে হৃদয়। কিছুক্ষণ পর আবারও চুরি করতে গেলে অফিসকর্মীরা তাকে ধাওয়া করেন। এসময় পুলিশ তাকে আটক করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নাঈম আশরাফ তাকে ৬ মাসের কারাদন্ড দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র বলেছে, মাদকাসক্ত হৃদয় দীর্ঘদিন ধরেই চুরির মতো কর্মকান্ডে জড়িত। সম্প্রতি সার্কিট হাউসের বৈদ্যুতিক তার চুরির ঘটনাতেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে কেটলি চুরি যুবকের জেল

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার