Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

BN DESK
04 September 2026, 12:23 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  বিএসএফের গুলিতে রাসেল হোসেন (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার ভোরে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নং মেইন পিলারের তিনুয়া-মাদারী এলাকায় ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

রাসেল হোসেন  হরিপুর ৫নং ইউনিয়নের  হরিপুর সদর গ্রামের নিয়াজের ছেলে বলে জানা গেছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর অনুমান চারটার দিকে  রাসেলসহ কয়েকজন মিনাপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। তারা কাঁটাতারের কাছে গেলে  ভারতের  কিষাণগঞ্জ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে রাসেল গুলিবিদ্ধ হয়ে  ঘটনাস্থলেই মারা যায়। তার মরদেহ ভারতের প্রায় ২শ’ গজ অভ্যন্তরে পড়ে থাকে। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিএসএফের সাথে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার