Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন

BN DESK
04 September 2026, 01:46 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন

মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি সীমান্তে দিয়ে আরও ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১৭ মে) ভোর ৫টায় হরিপুর উপজেলার চাপসার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪ জন পুরুষ ও ১৩ জন নারীকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চাপসার বিওপি’র টহলরত টিম সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর নামক স্থানে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে আটক করে। বিজিবি কর্তৃক আটককৃত ১৭ জন হলেন-যশোরের বেনাপোল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহের কোট চাঁদপুর থানার মৃত সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোরের শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালীর কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোরের সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), মনিরামপুর থানার আলআমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ির দীঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০), রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), সাইফুল ইসলামের মেয়ে সায়রা খাতুন (১১), সাইফুল ইসলামের ছেলে সোহেল (৭), বরিশালের গৌরনদী থানার সোহেল শিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), নড়াইলের কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে রহিম (১৬), ইলিয়াস মোল্লার স্ত্রী মোছা. লাভলী (৩৫), ইলিয়াস মোল্লার ছেলে মো. সামিউল মোল্লা (৪), ইলিয়াস মোল্লার মেয়ে আফসানা মোল্লা (৬)।

এই বিষয়ে চাপসার বিওপি কমান্ডার জানান, আটককৃত ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশের দায়ে হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ওই ১৭ জনকে বিএসএফ বাংলাদেশের ভেতরে পুশইন করেছে। পরে বিজিবি তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এলাকা: ঠাকুরগাঁও
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার