Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচারণা

BN DESK
10 October 2025, 11:37 AM পড়তে ১ মিনিট
আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচারণা

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা তাদের শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন।

এদিকে ভোটারদের সুবিধার্থে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। শুরুতে ৮টি কেন্দ্রে ৭১০টি বুথ নির্ধারণ করা হলেও শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে তা বাড়িয়ে করা হয়েছে ৮১০টি।

অন্যদিকে নির্বাচনকে ঘিরে গুজব ও অপপ্রচার ঠেকাতে ইতোমধ্যে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ লক্ষ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে কেবল বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। তাদের পরিবারের সদস্যরাও পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন সাপেক্ষে প্রবেশের সুযোগ পাবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচারণা

B
BN DESK | 07 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার