Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, তিন দিন যান চলাচল বন্ধ

BN DESK
10 October 2025, 09:25 PM পড়তে ১ মিনিট
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, তিন দিন যান চলাচল বন্ধ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান প্রবেশপথে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো—শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত—সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।

এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা বৈধ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবেন। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় এমন কেউ এই সময়ে প্রবেশ করতে চাইলে প্রোক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাবির স্টাফ বাস ও জরুরি সেবার নির্ধারিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস কর্মী ছাড়া) অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

প্রোক্টর অফিস থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, তিন দিন যান চলাচল বন্ধ

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার