Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব 

BN DESK
03 September 2026, 10:10 PM পড়তে ১ মিনিট
ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব 

স্পোর্টস ডেস্ক : দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএল’র এবারের আসর। তার আগে আজ শনিবার এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। সেই তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। সবশেষ আজ অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে তারা, সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন। আগামীকাল চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছে ক্লাবটি।

এছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবরা দলটির জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে। আসন্ন ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলিকে। এদিন দলবদল করেছেন জাতীয় দলের আরও কয়েকজন সাবেক-বর্তমান ক্রিকেটার। নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, লিটন দাস, সাদমান ইসলাম এবং ইমরুল কায়েসদের নাম রয়েছে এই দলবদলে।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানও তীব্র রোষাণলে পড়েন। একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে চেক প্রতারণার একটি মামলায় গত ১৯ জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর বাইরেও ক্রিকেট সমর্থকদের একটি অংশ সাকিবকে যেন দেশে খেলার সুযোগ না দেওয়া হয় এই দাবিতে আন্দোলন করে আসছেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব 

B
BN DESK | 22 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার