Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডোমারে পুত্রবধূর ধর্ষণ মামলায় শ্বশুর শ্রীঘরে

BN DESK
04 September 2026, 11:55 PM পড়তে ১ মিনিট
ডোমারে পুত্রবধূর ধর্ষণ মামলায় শ্বশুর শ্রীঘরে

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পুত্রবধূর ধর্ষণ মামলায় শ্বশুর শ্রীঘরে অবস্থান করছে। স্বামীর বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে ওই পুত্রবধূ। ওই দিনই অভিযুক্ত শ্বশুরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। গতকাল সোমবার সকালে থানায় এসে শ্বশুর অনিল চন্দ্র রায়ের (৫০) বিরুদ্ধে এজাহার দায়ের করে পুত্রবধূ (১৯)।

এজাহার সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রেমের সম্পর্ক নিয়ে অনিল চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র রায়ের সাথে বিয়ে হয় একই উপজেলার চিকনমাটি দোলাপাড়া গ্রামের মানিক চন্দ্র রায়ের মেয়ে। বিয়ের পর স্বামীর বাড়িতে বসবাস করতো সে। গত ৭ মার্চ তার স্বামী রনি চন্দ্র পেশায় স্যানিটারি মিস্ত্রী হওয়ায় বাড়ির বাইরে অবস্থান করে। ওই সুযোগে রাতে শ্বশুর পুত্রবধূর ঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষণ করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ চৌধুরী জানান, এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর অনিল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ডোমারে পুত্রবধূর ধর্ষণ মামলায় শ্বশুর শ্রীঘরে

B
BN DESK | 19 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার