Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডোমারে ৩টি ক্লিনিকের দেড়লাখ টাকা জরিমানা

BN DESK
24 March 2024, 11:11 PM পড়তে ১ মিনিট
ডোমারে ৩টি ক্লিনিকের দেড়লাখ টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি : স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে নীলফামারীর ডোমারে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার দায়ে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক  সেন্টারকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।

জেলা স্বাস্থ্য দপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ রোববার (২৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা শহরের যৌথ অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমনা করে। যৌথ অভিযানের নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান।

অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে স্বাস্থ্যসেবা কাযাক্রম পরিচালনা করায় পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, ডক্টরস ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৬০ হাজার এবং সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

যৌথ অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামছুল আলম,  ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ডোমারে ৩টি ক্লিনিকের দেড়লাখ টাকা জরিমানা

B
BN DESK | 24 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার