Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

BN DESK
13 March 2026, 06:19 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ সফর পাকিস্তান জাতীয় ক্রিকেট। গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে সফরকারীদের উড়িয়ে জিতেছে ৮ উইকেটে ম্যাচ জিতিছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে আরো দুই ওয়ানডের পর এপ্রিলে বাংলাদেশ আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। তিনটি করে ওয়ানডে ও টি—টোয়েন্টি খেলবে দুই দল। নিউজিল্যান্ড দলের সফরের আগে তাদের প্রতিনিধি দল গতকাল ঢাকায় এসেছে। তিন সদসস্যের প্রতিনিধি দল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় এসেছেন। তারা নিউজিল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন। ম্যাচ ও অনুশীলন ভেন্যু, হোটেল, স্টেডিয়ামের আসা—যাওয়ার পথ এবং সর্বোপরি নিরাপত্তা ব্যবস্থা দেখবেন প্রতিনিধি দল। তাদের রিপোর্টের ভিত্তিতে নিউজিল্যান্ড সফরের ক্রিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।  

তবে দুই বোর্ডের প্রাথমিক আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের ক্রিকেট যুদ্ধ। এরপর হবে টি—টোয়েন্টি সিরিজ। ১৭, ২০ ও ২৩ এপ্রিল মিরপুরে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে টি—টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

২০২৩ সালের পর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। সেবার তিন ওয়ানডের সঙ্গে দুই টেস্ট খেলেছিল দুই দল। এবার টেস্ট ম্যাচ নেই। ৩টি করে ওয়ানডে ও টি—টেয়েন্টি খেলবে দুই দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার