Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোচরা

BN DESK
03 September 2026, 10:14 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১১ মার্চ থেকে। এই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। একইসঙ্গে পাকিস্তানও নিজ দেশে অনুশীলন ক্যাম্প করছে। সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে শাহিন-সালমানদের। তবে ক্রিকেটারদের আগে দলটির কোচিং স্টাফের সদস্যরা বাংলাদেশে পা রাখল।

আজ শনিবার দুপুরে পাঁচ সদস্যের কোচিং স্টাফের দল এসে পৌঁছেছে বাংলাদেশে। এই দলে আছেন প্রধান কোচ মাইক হেসন, কোচ শেন ম্যাকডারমটসহ অন্যরা। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা টিম হোটেলে গিয়েছেন। আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

একনজরে দুই দলের স্কোয়াড

বাংলাদেশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

পাকিস্তান : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোচরা

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার