Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ ওপেনার রয়

BN DESK
03 September 2026, 11:12 PM পড়তে ১ মিনিট
ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ ওপেনার রয়

স্পোর্টস ডেস্ক : ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ ওপেনার জেসন রয়। সোমবার (৬ জানুয়ারি) রাতে সিলেটে দলের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন তিনি। তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন চিত্রনায়ক এবং ঢাকা ক্যাপিটালসের এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুর ইমন।

টি-টোয়েন্টি ক্রিকেটে তুমুল জনপ্রিয় ক্রিকেটার জেসন রয়। মারকুটে এই ব্যাটার এবার খেলবেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। সাইম আইয়ুব না আসার কারণে ঢাকার ওপেনিং বর্তমানে কিছুটা নড়বড়ে। সেখানে স্বস্তি ফিরতে পারে রয়ের সংযোজনে। এছাড়া ড্রাফটে অবিক্রীত দেশি ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন রয়। রংপুরের বিপক্ষে সিলেট পর্বের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা আছে ৩৪ বছর বয়সি এই ব্যাটসম্যান। এদিকে চলতি বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচের মধ্যে সবকটিতে হেরে টেবিলের একদম তলানিতে রয়েছে ঢাকা। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ ওপেনার রয়

B
BN DESK | 07 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার