Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তামিমকে অভিনন্দন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতির

BN DESK
03 September 2026, 10:40 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিম ইকবালকে অধিনায়ক করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। দেশের ক্রিকেটের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তামিমকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।’

এর আগে বুলবুল নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটি বিলুপ্ত ঘোষণা করার ব্যাখ্যায় এনএসসি জানিয়েছে, নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং নিয়ে কারচুপি এবং বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত মিলেছে। নতুন অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন মাসের জন্য, বিসিবির নতুন নির্বাচনের দায়িত্ব উঠেছে তাদের কাঁধে।

ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়। এরপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই আমিনুল হক ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নত করার ইঙ্গিত দেন। সেই ধারাবাহিকতায় বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড থেকেই ভারতের সঙ্গে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে যোগাযোগ করে বিসিসিআইয়ের সঙ্গে। তবে মুস্তাফিজ ও বিশ্বকাপ ইস্যুর পর দুই বোর্ডের সম্পর্ক কতটা স্বাভাবিক হবে সেই প্রশ্ন ছিল। অ্যাডহক কমিটির সভাপতি তামিমকে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা অভিনন্দন জানানোর মধ্য দিয়ে কি ইতিবাচক বার্তা দিয়ে রাখলেন!

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

তামিমকে অভিনন্দন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতির

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার