Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

BN DESK
10 October 2025, 07:49 PM পড়তে ১ মিনিট
তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

স্পোর্টস ডেস্ক : দেশে না থাকায় তামিমের দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান যেতে পারেননি কেপিজে হাসপাতালে তাকে দেখতে। সাকিব গতকাল নিজের ৩৮তম জন্মদিনের দিন তামিমের অসুস্থ হওয়ার খবর পেলে আবেগঘন এক পোস্ট দিয়েছেন। সাকিবের মা শিরীন আক্তার ও বাবা মাশরুর রেজা আজ মঙ্গলবার দুপুরে কেপিজে হাসপাতালে দেখতে যান তামিমকে।

তামিমকে গতকাল নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন কেপিজে হাসপাতালের চিকিৎসকেরা। কয়েক ঘণ্টা পর বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তামিম কথা বলতে পারছেন। বিকেলে মোহামেডান সতীর্থ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে কথা বলেছেন তামিম। তামিমকে আজ সকালে কেপিজে হাসপাতালের সিসিউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। 

হাসপাতালের কনফারেন্স রুমে তামিমের অবস্থা নিয়ে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর ব্রিফ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, ‘তার স্বাভাবিক কাজে ফিরতে তিন মাস সময় দিতে হবে। মানে খেলাধুলায়। এছাড়া তিনি বাসায় স্বাভাবিক কাজকর্ম করবেন সপ্তাহখানেক এবং বিশ্রামেই থাকতে হবে। তিন মাস পর্যবেক্ষণে রাখা হবে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

B
BN DESK | 25 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার