Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসক

BN DESK
10 October 2025, 08:08 PM পড়তে ১ মিনিট
তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসক

স্পোর্টস ডেস্ক : সাভারের বিকেএসপিতে আজ সোমবার মোহামেডানের ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। বিকেএসপি’র পাশেই ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন। হার্টে ব্লক ধরা পড়ার পর একটি রিংও পরানো হয়েছে। 

সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমকে বলেন, ‘একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছেন উনি করেছেন। খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণে চেষ্টা করছি।’পরে বিসিবি পরিচালক মাহবুবুল আনাম বলেন, ‘প্রত্যেকটা স্টেপে আমার কাছে মনে হয়েছে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে প্রতিটা স্টেপে নেয়া হয়েছে।’

আজ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। অবস্থা এতটা গুরুতর হয়ে পড়েছিল যে সাভার থেকে ঢাকায় আনাও হয়নি। বিকেএসপি’র পাশের একটি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন তামিম। জানা গেছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে পরানো হয়েছে একটি রিং। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তবে আশার কথা, এখন জ্ঞান ফিরেছে তামিমের। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসক

B
BN DESK | 24 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার