Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তামিমের হার্টে দুটি ব্লক, পরানো হয়েছে রিং

BN DESK
03 September 2026, 08:55 PM পড়তে ১ মিনিট
তামিমের হার্টে দুটি ব্লক, পরানো হয়েছে রিং

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে দুটি ব্লক পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

আজ সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রথমে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হলেও পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য কেপিজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে দুটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের এনজিওপ্লাস্টি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রিংও পরানো হয়েছে, এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও জানা গেছে, তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

তামিমের হার্টে দুটি ব্লক, পরানো হয়েছে রিং

B
BN DESK | 24 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার