Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের জিডি প্রত্যাহার

BN DESK
09 October 2025, 03:59 PM পড়তে ১ মিনিট
তাসকিনের বিরুদ্ধে করা মারধরের জিডি প্রত্যাহার

ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে করা মারধরের জিডি প্রত্যাহার করে নিয়েছেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এর আগে ৪৮ ঘণ্টা মুলতবির আবেদন করেছিলেন তিনি।কিছুদিন আগে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুদের মারধরের অভিযোগ আনা হয়। যদিও তাসকিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। অবশেষে বন্ধুদের পরিবারের সঙ্গে একসাথে বসে বিষয়টির মীমাংসা করা হয়েছে। মিরপুর মডেল থানায় দায়ের করা অভিযোগও তুলে নিয়েছেন তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ।

গত ২৮ জুলাই হঠাৎই সরগরম দেশের ক্রিকেটপাড়া। তবে মাঠের কোনো খবর নিয়ে নয়। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন পেসার তাসকিনের বিরুদ্ধে ওঠে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ। যা গড়ায় থানা পর্যন্ত। বন্ধু সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় তাসকিনের নামে মারধর ও হুমকির অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেছিলেন, ‘রোববার রাতে সোনি সিনেমা হলের সামনে সিফাতুরকে ডেকে নিয়ে যান তাসকিন। এরপর সেখানে তাকে ঘুষি মারেন এবং হুমকি দেন।’অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছিলেন ওসি সাজ্জাদুর রহমান।

তবে তাসকিনের বন্ধু সৌরভ গনমাধ্যমে জানিয়েছিলেন, বন্ধুর ক্যারিয়ারের কথা বিবেচনা করে অভিযোগ তুলে নেবেন, তবে তার আগে তাসকিনের সঙ্গে কথা বলবেন। অবশেষে অভিযোগ তুলে নিলেন সৌরভ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের জিডি প্রত্যাহার

B
BN DESK | 31 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার