Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারপিটের অভিযোগ থানায়

BN DESK
10 October 2025, 03:06 PM পড়তে ১ মিনিট
তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারপিটের অভিযোগ থানায়

স্পোর্টস ডেস্ক : ফোনে ডেকে নিয়ে মারপিট ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানী মিরপুরের এক নম্বরে এ ঘটনা ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

এ নিয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে থানার একটি গণমাধ্যম কর্মীদের জানিয়েছে, তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য। এ বিষয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বাদি সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাকে মারপিট করে জখম করেন ও হুমকি দেন। থানা সূত্র বলছে, বাদির সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।

অভিযোগের বিষয়ে তাসকিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কল করা হলে তিনি ধরেননি। তার বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারপিটের অভিযোগ থানায়

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার