Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তিন পরিবর্তন নিয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

BN DESK
03 September 2026, 08:41 PM পড়তে ১ মিনিট
তিন পরিবর্তন নিয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে টাইগাররা। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
গত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানার পরিবর্তে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। অন্যদিকে স্বাগতিকদের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। একাদশে ফিরেছেন পেসার আলজারি জোসেফ। তাছাড়া অভিষেক হচ্ছে দুই জনের।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রান্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, শাই হোপ (উইকেটকিপার ও অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি ও জেইডেন সিলস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

তিন পরিবর্তন নিয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

B
BN DESK | 12 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার