Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তিস্তা পাড়ের চাষিরা বাদাম নিয়ে বিপাকে 

BN DESK
04 September 2026, 01:34 AM পড়তে ১ মিনিট
তিস্তা পাড়ের চাষিরা বাদাম নিয়ে বিপাকে 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : কয়েকদিনের অব্যাহত বৃষ্টি ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা পাড়ের চাষিরা বাদাম নিয়ে বিপাকে পড়েছে। তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি ও অতিবৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের বাদাম ক্ষেত। এসব বাদাম জমি থেকে তুলে আনলেও রোদ না থাকায় শুকানো যাচ্ছে না। এতে খরচের টাকা পুষিয়ে নিতে হিমশিম খেতে হবে বলে জানান কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর ৩৬৫ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে ৩০ হেক্টর জমির বাদাম পানিতে নিমজ্জিত হয়েছে।

সরেজমিন উপজেলার চর মহিপুর, পূর্ব ইচলি, চর ইচলি, চর ইশোরকুল শংকরদহ, ছালাপাক, আলফাজটারী, শেখপাড়া, চিলাখালসহ কয়েকটি চরাঞ্চল ঘুরে দেখা যায়, রোদ না থাকার কারণে পানিতে তলিয়ে থাকা বাদামগুলো গাছ থেকে ছাড়িয়ে রাস্তার ধারে পলিথিনে বিছিয়ে রেখেছে। আবার অনেকে বাদাম গাছ থেকে ছাড়াতে না পেরে স্তূপ করে রেখেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, আগাম অতিবৃষ্টি ও তিস্তা নদীর পানি বৃদ্ধিতে উপজেলার প্রায় ৩০ হেক্টর জমির বাদাম পানিতে নিমজ্জিত হয়েছে। যেহেতু আবহাওয়া প্রতিকূলে তাই নিমজ্জিত জমি হতে পানি অপসারণসহ রোগবালাই দমনের জন্য কৃষি বিভাগ হতে কারিগরি পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।

এলাকা: রংপুর গংগাচড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

তিস্তা পাড়ের চাষিরা বাদাম নিয়ে বিপাকে 

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার