Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তৃতীয় দিন শেষে কিছুটা অস্বস্তিতে বাংলাদেশ

BN DESK
10 October 2025, 06:45 AM পড়তে ১ মিনিট
তৃতীয় দিন শেষে কিছুটা অস্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাথুম নিশাঙ্কাকে ডাবল সেঞ্চুরি করতে দেয়নি বাংলাদেশ। মাত্র ১৩ রানের জন্য ম্যাজিক ফিগার থেকে তাকে বঞ্চিত করেন হাসান মাহমুদ। তারপরও গল টেস্টে তৃতীয় দিন শেষে কিছুটা অস্বস্তিতে বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৯৫ রানের জবাবে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৬৮ রান তুলেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এগিয়ে মাত্র ১২৭ রানে। কামিন্দু মেন্ডিস ৩৭ আর ধনঞ্জয়া ডি সিলভা ১৭ রানে অপরাজিত আছেন। আজ বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। এদিন সফরকারীরা টিকেছে মাত্র ৩.৪ ওভার, যোগ করে মাত্র ৬ রান। ইনিংসের ১৫৪তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে নাহিদ রানা (৮ বলে ০) উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস (৪৯৫ রানে)। অপরপ্রান্তে ১৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।

বাংলাদেশের ৪৯৫ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে শ্রীলঙ্কা। দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে বিরতি দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে থাকেন শ্রীলঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। প্রথম উইকেটে ৪৭ রানের জুটি করেন দুই লঙ্কান ওপেনার। অবশেষে সেই জুটি ভাঙেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ১৩তম ওভারে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার। ওভারের প্রথম বলে উদারাকে ফিরতি ক্যাচ বানান তাইজুল। ৩৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরত যান লঙ্কান ওপেনার। দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে আবারও জুটি গড়ে ফেলে শ্রীলঙ্কা। এই উইকেটে ১৫৭ রানের জুটি করেন পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল। অবশেষে লঙ্কানদের দেড়শতাধিক রানের জুটিটি ভাঙেন নাঈম হাসান।

লঙ্কানদের ইনিংসের ৫২তম ওভারে ডানহাতি স্পিনার নাঈমের বলে লেগ স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ হন চান্দিমাল। ১১৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। দলীয় ২০৪ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর সেট হয়ে আউট হয়েছেন শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তাকে দুর্দান্ত এক ঘূর্ণি ডেলিভারিতে পরাস্ত করেন পার্টটাইম স্পিনার মুমিনুল হক। মুমিনুলের বাঁক খাওয়া ডেলিভারি ডিফেন্ড করতে চেয়েছিলেন ম্যাথিউজ (৩৯), বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। ভাঙে ৮৯ রানের জুটি।

পাথুম নিশাঙ্কা ডাবল সেঞ্চুরির অনেকটা কাছে চলে এসেছিলেন। ইনিংসের ৮৫তম ওভারে নতুন বল নেয় বাংলাদেশ। ওই ওভারেই দারুণ এক ডেলিভারিতে নিশাঙ্কাকে বোল্ড করেন হাসান মাহমুদ। ২৫৬ বলে ১৮৭ রানের ইনিংসে ২৩টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান নিশাঙ্কা। দলীয় ৩৩১ রানে চতুর্থ উইকেট খোয়ায় স্বাগতিকরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

তৃতীয় দিন শেষে কিছুটা অস্বস্তিতে বাংলাদেশ

B
BN DESK | 19 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার